গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় অবস্থিত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড এর ভেটেরিনারি ডিভিশন কর্তৃক আয়োজিত “পোল্ট্রি টিকা ও টিকাদান কার্যক্রম” শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ডাক্তার, কনসালট্যান্ট, শীর্ষ পোল্ট্রি উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্টেক হোল্ডাররা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ভেটেরিনারি ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানি Vaccine Valley, মিশর এবং Green Cross, দক্ষিণ কোরিয়া থেকে আগত আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা যারা ভ্যাকসিন ও ভ্যাকসিনেশন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানের শুরুতেই দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেরিনারি ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. আফতাব আলী স্বাগত বক্তব্যের মাধ্যমে সকল অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ জিয়াউদ্দিন সেমিনারের সমাপনী বক্তব্য রাখেন, যেখানে তিনি সকল অতিথিদের উপস্থিতি এবং পোল্ট্রি শিল্পে তাদের অপরিসীম অবদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা ওষুধের গুণগতমান, উদ্ভাবন ও নৈতিকতার ক্ষেত্রে অগ্রগামী।







