
মেহেদীর বোলিং দাপট, নাঈমের সেঞ্চুরিতে এনসিএলের প্রথম দিন জমজমাট
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। জবাবে দিন শেষে ১ উইকেটে ১০৮ রান করেছে খুলনা। অন্য ম্যাচে নাঈম শেখের সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহের পথে ঢাকা বিভাগ।






