অবলোক

“স্টেক অ্যান্ড এস্কেপ” - ঝর্নায় আনলিমিটেড স্টেকের সঙ্গে কক্সবাজার ভ্রমণের সুযোগ!

পড়তে ৫ মিনিট
“স্টেক অ্যান্ড এস্কেপ” - ঝর্নায় আনলিমিটেড স্টেকের সঙ্গে কক্সবাজার ভ্রমণের সুযোগ!

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার সিগনেচার রেস্তোরাঁ ঝর্নায় আয়োজন করা হয়েছে বিশেষ “স্টেক অ্যান্ড এস্কেপ”। ৯ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ স্টেক উৎসব, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন আনলিমিটেড স্টেকের পাশাপাশি কক্সবাজার ভ্রমণের সুযোগ।

বেঙ্গল মিটের সঙ্গে যৌথ আয়োজনে অতিথিদের জন্য থাকছে জনপ্রতি ৮,৫০০ টাকা মূল্যে অল-ইনক্লুসিভ (সবকিছুসহ) আনলিমিটেড স্টেক। এই আয়োজনের সঙ্গে থাকছে সালাদ বার, স্যুপ অব দ্য ডে এবং ডেজার্ট স্টেশন। স্টেকপ্রেমীদের জন্য বিশেষভাবে সাজানো এই আয়োজনে থাকবে পরিপূর্ণ ও উপভোগ্য খাবারের দারুণ অভিজ্ঞতা।

এছাড়াও নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য বিশেষ ‘ডাইন ৩, পে ১’ সুবিধাতো থাকছেই। পাশাপাশি এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ী দম্পতির জন্য রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা যাতায়াতের দুটি বিমান টিকিট জয়ের সুবর্ণ সুযোগ।

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ইন-হাউস অতিথিরা পুরো আয়োজনজুড়ে উপভোগ করতে পারবেন ১০ শতাংশ বিশেষ ছাড়। “স্টেক অ্যান্ড এস্কেপ” চলবে ৯ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন ঝর্না রেস্তোরাঁয়। মূল্য জনপ্রতি ৮,৫০০ টাকা (সবকিছুসহ)। বিশেষ এই আয়োজনের প্রধান অংশীদার ব্র্যাক ব্যাংক।