অবলোক

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডে আবেদন, বাংলাদেশিদের জন্য শেষ সময় ১৫ অক্টোবর

পড়তে ৫ মিনিট
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডে আবেদন, বাংলাদেশিদের জন্য শেষ সময় ১৫ অক্টোবর

যুক্তরাজ্যে পড়াশোনা করে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, পেশা ও দেশের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের সাবেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাফল্যকে বিশ্বজুড়ে তুলে ধরতে আয়োজিত এ পুরস্কারের জন্য আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

যুক্তরাজ্যে পড়াশোনা করে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, পেশা ও দেশের উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭ আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের সাবেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাফল্যকে বিশ্বজুড়ে তুলে ধরতে আয়োজিত এ পুরস্কারের জন্য আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

এবার ১৩তমবারের মতো এ পুরস্কার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নেওয়া আন্তর্জাতিক অ্যালামনাইদের সাফল্য ও তাঁদের কাজের প্রভাব তুলে ধরা হবে। নির্বাচিত ফাইনালিস্টরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পেশাগত পরিচিতি বাড়ানোর সুযোগ পাবেন। বৈশ্বিক পর্যায়ের চার বিজয়ীকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুনরায় যোগাযোগ, পেশাগত নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

চার বিভাগে আবেদন

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭-এ চারটি বিভাগে আবেদন করা যাবে। এগুলো হলো ব্যবসা ও উদ্ভাবন, সংস্কৃতি-সৃজনশীলতা ও ক্রীড়া, বিজ্ঞান ও টেকসই উন্নয়ন এবং সামাজিক উদ্যোগ।

আবেদনকারীদের কাজের প্রভাব, যুক্তরাজ্যে অর্জিত শিক্ষার তাঁদের সাফল্যে ভূমিকা, তাঁদের কাজের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার সক্ষমতা এবং আবেদনের মানসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বিচার করা হবে।

২৮ বৈশ্বিক ফাইনালিস্ট, চার বিজয়ী

বিশ্বের সাতটি অঞ্চলের প্রতিটি থেকে চারটি বিভাগে একজন করে মোট ২৮ জন বৈশ্বিক ফাইনালিস্ট নির্বাচন করা হবে। এরপর বৈশ্বিক বিচারকমণ্ডলী এই ২৮ জনের মধ্য থেকে চারটি বিভাগে একজন করে মোট চারজন বৈশ্বিক বিজয়ী নির্বাচন করবেন।

বাংলাদেশ ২০২৭ সালের স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজনকারী দেশগুলোর একটি। তাই বাংলাদেশি আবেদনকারীদের আবেদন প্রথমে জাতীয় পর্যায়েও বিবেচিত হবে। জাতীয় পর্যায়ের ফাইনালিস্ট ও বিজয়ীদের নির্বাচন বৈশ্বিক পুরস্কার থেকে আলাদা প্রক্রিয়ায় হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিতরা পরবর্তী সময়ে বৈশ্বিক পুরস্কারের জন্যও বিবেচিত হবেন।

কারা আবেদন করতে পারবেন

আন্তর্জাতিক অ্যালামনাই হিসেবে আবেদনকারীদের বর্তমানে যুক্তরাজ্যের বাইরে বসবাস করতে হবে। ২০২৭ সালের পুরস্কারের জন্য গত ১৫ বছরের মধ্যে, অর্থাৎ ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে।

আবেদনকারীকে স্বীকৃত যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি পর্যায় বা তার ওপরে পড়াশোনা করতে হয়েছে। যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে এক টার্ম বা সেমিস্টার পড়াশোনা করা অথবা নিজ দেশে কোনো স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যের স্বীকৃত ডিগ্রি বা উচ্চতর যোগ্যতা অর্জনকারীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। পোস্ট-ডক্টরাল গবেষকরা এ পুরস্কারের জন্য যোগ্য নন।

আবেদনের শেষ সময়

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০২৭-এর আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর ২০২৬। সব দেশের জন্য আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা ব্রিটিশ সামার টাইম (BST)। আবেদন কেবল অনলাইনে করা যাবে; কাগজে আবেদন গ্রহণ করা হবে না।

জাতীয় পর্যায়ের ফাইনালিস্ট ও বিজয়ীদের ঘোষণা ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের এপ্রিলের মধ্যে বিভিন্ন দেশে হতে পারে। বৈশ্বিক ফাইনালিস্টদের নাম ২০২৭ সালের জুলাই-আগস্টে এবং চার বৈশ্বিক বিজয়ীর নাম আগস্ট ২০২৭-এ ঘোষণা করার কথা রয়েছে।

অনলাইনে আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ব্রিটিশ কাউন্সিলের Study UK Alumni Awards 2027 পেজে যেতে হবে।