অবলোক

সিঙ্গাপুরের কফি ব্র্যান্ড ম্যাককফির যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস

পড়তে ৬ মিনিট
সিঙ্গাপুরের কফি ব্র্যান্ড ম্যাককফির যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস

বাংলাদেশের বাজারে সিঙ্গাপুরের জনপ্রিয় কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক

 বাংলাদেশের বাজারে সিঙ্গাপুরের জনপ্রিয় কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের মাধ্যমে দেশে ব্র্যান্ডটির কার্যক্রম শুরু হলো।

সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি এবং এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে এবং মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-এর সহযোগিতায় বাংলাদেশে ম্যাককফি বাজারজাত করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনশ্রীর ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে ‘ম্যাককফি অরিজিনাল’ ও ‘ম্যাককফি গোল্ড জার’ বাজারজাত করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাশাপাশি নতুন আরও পণ্য বাজারে আনার পরিকল্পনাও রয়েছে। ম্যাককফি বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে বাজারজাত হচ্ছে।

ব্র্যান্ডটির পণ্য তালিকায় ইনস্ট্যান্ট কফির পাশাপাশি চা, হট চকলেট ও বিভিন্ন ধরনের স্ন্যাকস রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডির ডিরেক্টর প্রদীপ চৌহান ও জেনারেল ম্যানেজার তান বুন হুয়া।

এ ছাড়া মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুড এম্পায়ার
সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের অন্যতম আন্তর্জাতিক ব্র্যান্ড ম্যাককফি। বিশ্বের ৬০টিরও বেশি দেশে বাজারজাত হওয়া ব্র্যান্ডটির পণ্য পোর্টফোলিওতে ইনস্ট্যান্ট কফি, চা, হট চকলেট ও স্ন্যাকস রয়েছে।

মিৎসুই অ্যান্ড কোং
জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড ১৯৫৮ সালে বাংলাদেশে লিয়াজোঁ অফিসের মাধ্যমে কার্যক্রম শুরু করে। বর্তমানে বাণিজ্য, অবকাঠামো, ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

২০২৪ সালের নভেম্বরে মিৎসুই এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এসিআই গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করে এসিআই লজিস্টিকস লিমিটেডকে কনভার্টিবল লোন দেওয়ার ঘোষণা দেয়।

এসিআই লজিস্টিকস পরিচালিত ‘স্বপ্ন’ বর্তমানে দেশজুড়ে ১ হাজার ১০০টিরও বেশি স্টোর নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।