শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সৌদি আরবের কারাগারে বন্দি প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। তাদের বিষয়ে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাস সার্বিক খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে আটক বা সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদান এবং সার্বিক কূটনৈতিক যোগাযোগ রক্ষায় সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।







