অবলোক

মেঘনা ব্যাংকে চালু হলো ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা

পড়তে ৬ মিনিট
মেঘনা ব্যাংকে চালু হলো ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধার আওতা বাড়াতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সমন্বিত ডিজিটাল পেমেন��ট সুবিধার আওতা বাড়াতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মেঘনা-পে’ (MeghnaPay)-এর মাধ্যমে এই সেবা দেওয়া হবে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন মেঘনা ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেকুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই সুবিধা চালুর ফলে মেঘনা ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ‘মেঘনা-পে’ অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করার মাধ্যমে সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। এর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।