অবলোক

হাম উপসর্গ নিয়ে আজও দেশে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮৬ জন

পড়তে ৬ মিনিট
হাম উপসর্গ নিয়ে আজও দেশে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আক্রান্ত হয়েছে ১০৮৬ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আক্রান্ত হয়েছে ১০৮৬ জন।

 

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৫৫। এর মধ্যে নিশ্চিত হামে ১১২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (০৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় জানানো হয় বৃহস্পতিবার সকাল ৮টা হতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৩ শিশু হাম উপসর্গ নিয়ে মারা গেছে। 

 

এর আগে গত ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৮১ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ১৯৭ জন।

 

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয় যে, বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টায় এক হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ দুই হাজার ৮৯৩ জনে।