অবলোক

বিএনপি সরকারের সাড়ে ৭ মাসে রেমিট্যান্স এসেছে ২৪.৭৫ বিলিয়ন ডলার

পড়তে ৬ মিনিট
বিএনপি সরকারের সাড়ে ৭ মাসে রেমিট্যান্স এসেছে ২৪.৭৫ বিলিয়ন ডলার

বিএনপি সরকারের সাড়ে সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় চার লাখ ৩৩ হাজার কর্মী পাঠানো হয়েছে।

বিএনপি সরকারের সাড়ে সাত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় চার লাখ ৩৩ হাজার কর্মী পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি হয়।

বৈঠকে উপস্থাপন করা তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্সের প্রবাহ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা আগের একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।

এসময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যেন না ঘটে সেজন্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে সতর্কতার সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়।

প্রবাসী কর্মীরা বিমানবন্দরে পৌঁছার পর যেন কোনো রকমের অবহেলা বা হয়রানির শিকার না হন সে ব্যাপারে নজর রাখতে সুপারিশ করে কমিটি।

বৈঠকে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট চার লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে নারী কর্মী ৩৬ হাজার ৫৯০ জন।

আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে। 
 
বৈঠকের তথ্য অনুযায়ী, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠিয়ে থাকে। বর্তমানে রিক্রুটিং এজেন্সির মোট সংখ্যা দুই হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে দুই হাজার ১৮৭টি।